মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

যে সব কাজ থেকে বিরত থাকবেন সব সময়....

হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এমন অনেক রোজাদার আছেন, যাদের রোজা পালন উপবাস করা ছাড়া আর কিছুই হয় না। আবার এমন অনেক রাত জেগে ইবাদত করা লোক আছেন, যাদের রাতজাগরণে কোনো ফল অর্জিত হয় না।’
কারণ রোজা যেভাবে পালন করা উচিত কিংবা রাত জেগে যেভাবে ইবাদত করা উচিত তারা সেভাবে রোজা ও ইবাদত করে না। ফলে তাদের রোজা পালন শুধু উপবাস করায় গণ্য হয় আর রাত জেগে ইবাদত শুধু রাতজগরণ হিসেবে গণ্য হয়।
এ অবস্থায় রোজাদারের করণীয় হলো রোজা ও ইবাদতের বিষয়ে সতর্ক থাকা। রোজার পরিপূর্ণ হক আদায়ে কিছু বিষয় থেকে বিরত থাকা জরুরি। আর তাহলো-
>> মিথ্যা ও গিবত
সাওম বা রোজা তার পালনকারীর জন্য ঢাল স্বরূপ। কোনো ব্যক্তি যখন রোজা রাখে আর মিথ্যা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না। সে ব্যক্তির রোজা তার জন্য ঢালস্বরূপ নয়। তাই রোজা অবস্থায় মিথ্যা, গিবত, কড়া কথা, ঝগড়া-বিবাদসহ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা জরুরি।
>> অন্যায় আচরণ
সাওম বা রোজা পালন যেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। অশ্লীল কাজে নিজেকে জড়িয়ে রোজার মর্যাদা ও সফলতা লাভের আশা করা একেবারেই ভুল। তাই রোজা রেখে অশ্লীল কাজ থেকে বিরত থাকা জরুরি।
এমনকি কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারের সঙ্গে খারাপ আচরণ করে তবে রোজাদার যেন ওই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ না করে। বরং রোজাদারের এ কথা বলা উচিত- আমি আল্লাহর রাজি-খুশির জন্য রোজা পালন করছি।
>> কৃদৃষ্টি
চলা-ফেরাসহ সবসময় নিজেদের দৃষ্টির হেফাজত করা জরুরি। কারো কুদৃষ্টি দেয়া থেকে বিরত থাকা। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘শয়তানের তীরসমূহের মধ্যে মানুষের দৃষ্টি শক্তিও একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এ তীর বিদ্ধ হওয়া থেকে মুক্ত থাকতে প্রচেষ্টা করে, আল্লাহ তার হৃদয়ে ঈমানের এমন এক দৃষ্টি শক্তি দান করেন, যাতে সেই ব্যীক্ত মজা ও স্বাদ অনুভব করতে পারে।
>> বদনাম ছড়ানো
কারো ব্যাপারে কুৎসা রটানো থেকে বিরত থাকা জরুরি। কোনো ব্যক্তির ব্যাপারে কুৎসা রটানোকে আরবিতে গিবত বা পরনিন্দা বলে। কুরআনে পাকে এ কাজকে মৃত মানুষের পচা গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভে গিবত সম্পর্কে জানতে চাইল তিনি বলেন, ‘কোনো ব্যক্তির পেছনে এমন কোনো কথা বলা, যা তার সামনে বললে সে ব্যক্তি নারাজ হয়।’
সাাবায়ে কেরাম জানতে চাইলেন যে, সে ব্যক্তির মাঝে যদি সেই দোষ বাস্তবেই থাকে? প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তবেই তো গিবত বা কুৎসা রটনো হলো। আর যদি ঘটনা সত্য না হয়ে মিথ্যা হয় তবে তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া হলো। যেটি আরো বড় মারাত্মক অপরাধ।
>> অশ্লীল কথা-বার্তা
রোজা রেখে অশ্লীলতা তথা গানবাদ্য বাজনা থেকে নিজেদের শ্রবণ শক্তিকে বিরত রাখা। রোজা রেখে পরনিন্দা, অন্যায় ওমন্দ আচরণ যেমন গোনাহের কাজ, তেমনি অশ্লীল কথাবার্তা তথা গান-বাদ্যবাজনাও গুরুত্বর অপরাধ। তাই রোজাকে নিরাপদ, সুন্দর ও মকবুল করতে উল্লেখিত বিষয়গুলো থেকে নিজেদের বিরত রাখা ঈমানের একান্ত দাবি।
পরিশেষে উল্লেখিত কাজগুলো শুধু রোজা অবস্থায় নিষিদ্ধ এমন নয় বরং সবসময়ের জন্যই এ কাজগুলো অন্যায় ও ঘৃণিত কাজ। বছর জুড়ে এ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে রমজানই এ কাজ থেকে বিরত থাকতে প্রশিক্ষণ গ্রহণ করার উপযুক্ত সময়।
আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভের তাওফিক দান করুন। আমিন।

সোমবার, ১৩ মে, ২০১৯

মাহমুদউল্লাহর ছক্কায় বল হারালো জঙ্গলে!

ত্রিদেশীয় সিরিজেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছক্কা মেরে বল
হারিয়েছেনমাহমুদউল্লাহ রিয়াদ। উইন্ডিজের বিপক্ষে ইনিংসের
৪০.২তম ওভারে জেসন হোল্ডারের করা বলটিকে লং অনের ওপর
দিয় ছক্কা হাঁকান রিয়াদ। মাহমুদউল্লাহর হাঁকানো ছক্কায় বল
গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরের জঙ্গলে।
টিভি স্ক্রিণে ওই বল হারানোর দৃশ্যটি একাধিকবার দেখায়।
সোমবার উইন্ডিজের বিপক্ষে উড়ন্ত সূচনার পরও বিপদে পড়ে যায়
বাংলাদেশ। মাত্র এক রানের ব্যবধানে সাজঘরে সাকিব আল
হাসান ও সৌম্য সরকার। পরপর দুই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে
পড়ে বাংলাদেশ।
আর সেই কঠিন পরিস্থিতে মুশফিকুর রহিমের সঙ্গে দলের হাল
ধরেন মিঠুন। পঞ্চম উইকটে তারা ৮৩ রানের জুটি গড়েন।
এক উইকেটে ১০৬ রান করা বাংলাদেশ, এরপর ব্যাটিং বিপর্যয়ে
পড়ে যায়। অ্যাসলে নার্সের অফ স্পিন সামলাতে পারছেন না
টাইগাররা। এই ক্যারিবীয় স্পিনার ৮ ওভারে ৩৮ রানে বাংলাদেশ
দলের টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে (তামিম-সাকিব-সৌম্য)
সাজঘরে ফেরান।
২৪৮ রান করলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হবে
বাংলাদেশ দলের। এমন সমীকরণের ম্যাচে উদ্বোধনীতে সৌম্য
সরকারের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন তামিম
ইকবাল।
ইনিংসের নবম ওভারে অ্যাসলে নার্সের প্রথম দুই বলে ব্যাক টু
ব্যাক বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। এই অফ স্পিনারের চতুর্থ
বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হন তামিম। সাজঘরে ফেরার আগে ২৩
বলে ২১ রান করেন তামিম।
তামিম ইকবালের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে সাকিব আল
হাসানের সঙ্গে ফের ৫২ রানের জুটি গড়েন সৌম্য। ৩৫ বলে ২৯ রান
করে ফেরেন সাকিব। অ্যাসলে নার্সের তৃতীয় শিকারে পরিনত
হওয়ার আগে ৬৭ বলে ৪টি চার ও দুই ছক্কায় ৫৪ রান করেন সৌম্য।
এর আগে বাংলাদেশের পেস আক্রমণের সামনে ২৪৭ রানেই গুটিয়ে
গেল উইন্ডিজ।
সোমবার আয়ারল্যান্ডের ডাবলিনের দ্যা ভিলেজ স্টেডিয়ামে
ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় দলের
অধিনায়ক জেসন হোল্ডার। প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত
বিরতিতে উইকেট হারায় উইন্ডিজ। দলীয় ৩৭ রানে সাজঘরে ফেরেন
ওপেনার সুনীল অ্যামব্রিস।
মাশরাফির শিকারে পরিনত হওয়ার আগে মাত্র ২৩ রান করার
সুযেগা পান তিনি। এর আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৮
রান করেন ক্যারিবীয় ওপেনার অ্যামব্রিস।
ক্যারিবীয় শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান
মিরাজ। এ অফ স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন
ড্যারেন ব্রাভো। মিরাজের কল্যানে মাশরাফির বলে ক্যাচ তুলে
দিয়ে লাইফ পেয়েও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি
ব্রাভো। ফেরেন মাত্র ৬ রানে।
এরপর উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার
মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসেই দ্বিতীয় ওভারে রোস্টন
চেজকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। কাটার মাস্টারের বলে
মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে
ফেরেন ২৯ বলে ১৯ রান করা রোস্টন চেজ।
নিজের চতুর্থ ওভারে নতুন ব্যাটসম্যান জনাথন কার্টারকে
এলবিডব্লিউর ফাঁদে ফেলেন দ্য ফিজ খ্যাত মোস্তাফিজ। সাজঘরে
ফেরার আগে ১৪ বলে মাত্র ৪ রান করার সুযোগ পান জনাথন।
৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে খেলায়
ফেরান ওপেনার শাই হোপ ও অধিনায়ক জেসন হোল্ডার। পঞ্চম
উইকেটে তাড়া ১০০ রানের জুটি গড়েন। এই জুটিতেই জোড়া ফিফটি
তুলে নেন তারা।
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা শাই হোপ
এদিনও সেই পথেই ছিলেন। সময়ের ব্যবধানে ভয়ঙ্কর হয়ে ওঠা শাই
হোপকে সাজঘরে ফিরিয়ে জুটির বিচ্ছেদ ঘটান মাশরাফি।
বাংলাদেশ দলের এই অধিনায়কের বলে মুশফিকের হাতে ক্যাচ
তুলে দিয়ে ফেরার আগে ১০৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৮৭ রান
করেন শাই হোপ।
এরপর দ্রুত জেসন হোল্ডারকে সাজঘরে ফেরান মাশরাফি। শাই
হোপের মতো হোল্ডারও মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে
ফেরেন। তার আগে ৭৬ বলে তিনটি চার ও এক ছক্কায় ৬২ রান করেন
ক্যারিবীয় অধিনায়ক।
শাই হোপ এবং হোল্ডার আউট হওয়ার পর শেষ দিকে আর কোনো
ক্যারিবীয় ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। নিয়মিত
বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট
হারিয়ে ২৪৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজ নেন ৪ উইকেট। ৩ উইকেট
শিকার করেন মাশরাফি। একটি করে উইকেট নেন মেহেদী হাসান
মিরাজ ও সাকিব আল হাসান। তবে অভিষেক ম্যাচে কোনো
সাফল্য পাননি আবু জায়েদ রাহী। ৯ ওভারে ৫৬ রান খরচ করেন এই
পেসার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪৭/৯ (শাই হোপ ৮৭, জেসন হোল্ডার ৬২,
অ্যামব্রিস ২৩; মোস্তাফিজ ৪/৪৩, মাশরাফি ৩/৬০)।

তিন লাখ পদে নিয়োগের নির্দেশ, সার্কুলার আসছে

রোববার (১২ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভা থেকে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় ও বিভাগের কয়েকজন সচিবের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকে এ খবর প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থায় শূন্য পদে দ্রুত নিয়োগে শূন্য পদের তথ্য এবং পদ পূরণের জন্য কর্মপরিকল্পনা চাওয়া হয়। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি গত ৪ মার্চ সংশ্নিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থায় পাঠানো হয়। এ ছাড়া ২০১৭ সালের সচিব সভায় শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে সচিব সভায় শূন্য পদ পূরণে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য প্রত্যেক সচিবকে তাগিদ দেন মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়া গত ২৫ জানুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, চলতি বছরেই তিন লাখ জনবল নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। কয়েক মাসের মধ্যেই এসব নিয়োগের সার্কুলার দেয়া হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন শূন্য পদের বিপরীতে এসব জনবল নিয়োগ দেয়া হবে।
সম্ভাব্য নিয়োগের মধ্যে প্রায় পাঁচ হাজার লোক নিয়োগ হবে সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা পদে। এ জন্য শিগগিরই ৪১তম বিসিএসের সার্কুলার হবে। ইতিমধ্যে ৪০তম বিসিএসের সার্কলার জারি হয়েছে।
তিন লাখ নিয়োগের জন্য যেসব খাত বাছাই করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণির পদে ৫ হাজার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ৬০ হাজার, শিক্ষা খাতে ৪০ হাজার, স্বাস্থ্য খাতে ৩৫ হাজার, ব্যাংকিং খাতে ২০ হাজার অন্যতম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জুন মাস থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তালিকা তৈরি করা হচ্ছে। ওইসব পদের মধ্যে ১০ শতাংশ শূন্য পদ রেখে বাকি পদে জনবল নিয়োগ দেয়া হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ কয়েক দিন পূর্বে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পদ শূন্যের ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানগুলো জনবল নিয়োগ দেয়। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে সরকারি সংস্থাগুলোর শূন্য পদে লোক নিয়োগ চলমান প্রক্রিয়া। কিন্তু বর্তমানে কিছু কিছু খাতে শূন্য পদের সংখ্যা বেশি। এটি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে ২০ লাখ ৫০ হাজার ৮৬১টি পদের মধ্যে বর্তমানে শূন্য রয়েছে তিন লাখ ৯৯ হাজার ৮৯৭টি পদ। এর মধ্যে পুলিশে ৫০ হাজার, আনসার-ভিডিপি, বিজিবি ও দমকলসহ বিভিন্ন বাহিনীতে পাঁচ হাজার, শিক্ষা খাতে ৫০ হাজার, স্বাস্থ্য খাতে ৩০ হাজার, ব্যাংক সেক্টরে ২০ হাজার, খাদ্য, কৃষি মন্ত্রণালয় ও রেলওয়েতে ৬০ হাজার ও অন্যান্য খাতে ৫০ হাজার নিয়োগ দেয়া হবে।

রবিবার, ১২ মে, ২০১৯

উইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে
ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্থান করে নেয়ার লক্ষ্যে সেই উইন্ডিজের
বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। সোমবার বাংলাদেশ
সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে দুই
দলের লড়াই।
চলতি সিরিজে প্রথম দেখায় তিন ডিপার্টমেন্টেই উইন্ডিজকে
স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ৮ উইকেটের
বড় ব্যবধানে হারিয়েছেন টাইগাররা।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে
উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে
বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে
টাইগারদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট
টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।
ঝড়োবৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের
বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে
উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন
লাল-সবুজ জার্সিধারীরা।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম
ইকবাল। ব্যাট-বল দুই বিভাগেই ফর্মে আছেন সাকিব আল হাসান।
বরাবরই ধারাবাহিক মুশফিকুর রহিম।
নিজেদের প্রথম ম্যাচে বল হাতে উইকেটের দেখা পেয়েছেন
মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজরা। অধিনায়ক মাশরাফি ৩
উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন।
সিরিজে মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বিররা এখন পর্যন্ত ব্যাটের
সুযোগই পাননি। এ ম্যাচে তাদের ফিনিশিং দেখা হতে পারে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে এদের সবাইকে স্কোয়াডে দেখা
যেতে পারে।
এদিকে সিরিজে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া
৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে
উইন্ডিজ। আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে হোল্ডার বাহিনীও।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) : তামিম ইকবাল, সৌম্য সরকার,
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন,
মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন,
মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও
মোস্তাফিজুর রহমান।

আইপিএলে মুম্বাইয়ের শিরোপা জয়ে রোমাঞ্চিত মোস্তাফিজ

উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন মুম্বাই
ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ফাইল ছবি
লাসিথ মালিঙ্গার আগুন ঝড়া বোলিংয়ে শেষ বলে আইপিএল
শিরোপা নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালের নাটকীয়
ম্যাচে লাসিথ মালিঙ্গার বোলিংয়ে রীতিমতো মুগ্ধ
মোস্তাফিজুর রহমান।
আইপিএলের সবশেষ ১২টি আসরের মধ্যে এনিয়ে চতুর্থ শিরোপা
জিতল মুম্বাই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির এমন
পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ গত আসরে মুম্বাইয়ের হয়ে খেলা
বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ।
মুম্বাই আরও একটি শিরোপা জয়ের পর টুইটারে মোস্তাফিজ
লেখেন,এটা চরম রোমাঞ্চকর ছিল। লাসিথ মালিঙ্গা শেষ ওভারে
বেশ বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন। রোহিত শর্মা এবং মুম্বাই
ইন্ডিয়ান্সকে আরেকটি মুকুটের জন্য অভিন্দন।
শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল মাত্র ৯ রান।
একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথেই রেখেছিলেন
শেন ওয়াটসন। কিন্তু লাসিথ মালিঙ্গার করা ওভারের চতুর্থ বলে
দুর্ভাগ্যজনক রান আউট হন ওয়াটসন। তার বিদায়ের পর চাপে পড়ে
যায় চেন্নাই। শেষ দুই বলে প্রয়োজন ছিল মাত্র ৪ রান।
নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর ওভারের পঞ্চম বলে নেন ২ রান। শেষ
বলে প্রয়োজন ছিল ২ রান। মালিঙ্গা ব্যাটসম্যানের ঠিক পায়ের
গোড়ায় বল ফেলে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউর আবেদন করলে
আম্পায়ার আঙুল তুলে দেন। সঙ্গে সঙ্গে জয়ের উল্লাসে মেতে
ওঠে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার-ফ্রাঞ্চাইজি এবং সমর্থকরা।
আইপিএলের সদ্য শেষ হওয়া ১২তম আসরের ফাইনালে মহেন্দ্র সিং
ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে মাত্র ১ রানের
ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে
রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।
টার্গেট তাড়া করতে নেমে শেন ওয়াটসনের দায়িত্বশীল
ব্যাটিংয়ের পরও ১৪৮ রানে গুটিয়ে যায় চেন্নাই। দলের হয়ে ৫৯
বলে ৮০ রান করেও পরাজয় এড়াতে পারেননি চেন্নাইয়ের
অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন।
ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি
মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে
পড়ে যায় মুম্বাই। সময়ের ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায়
চ্যালেঞ্জিং স্কোর গড়া সম্ভব হয়নি রোহিত শর্মার নেতৃত্বাধীন
দলটির।
ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলার চেষ্টা করেন
কায়রন পোলার্ড। তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে তিনটি ছক্কা
ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ৪১ রান করেন।
উদ্বোধনীতে ৪৫ রান করা মুম্বাই এরপর শূন্য রানের ব্যবধানে হারায়
দুই ওপেনারের উইকেট। এরপর মুম্বাইয়ের ব্যাটিংয়ে আবারও ধস
নামান ইমরান তাহির।
২ উইকেটে ৮২ রান করা মুম্বাই এপর ১৯ রানের ব্যবধানে হরায় তিন
উইকেট। পরপর দুই ওভারে উইকেট তুলে নেন লেগ স্পিনার ইমরান
তাহির।
১৪.৪ ওভারে ৫ উইকেটে ১০১ রান করা মুম্বাইকে চ্যালেঞ্জিং
স্কোর উপহার দিতে ইনিংসের শেষ দিকে হার্দিক পান্ডিয়াকে
সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলার চেষ্টা করেন কায়রন
পোলার্ড। কিন্তু প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি পান্ডিয়া।
১০ বলে মাত্র ১৬ রান করেই ফেরেন পান্ডিয়া।
শেষ পর্যন্ত কায়রন পোলার্ডের ২৫ বলের অপরাজিত ৪১ রানে ভর
করে ৮ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় মুম্বাই। চেন্নাইয়ের হয়ে
সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপক চাহার। দুটি করে উইকেট নেন
ইমরান তাহির ও শার্দুল ঠাকুর।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৪৯/৮ (পোলার্ড ৪১*, ডি কক ২৯,
ইশান কৃষান ২৩; চাহার ৩/২৬, ইমরান ২/২৩, শার্দুল ঠাকুর ২/৩৭)।
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৪৮/৭ (ওয়াটসন ৮০; ডু প্লেসিস
২৬; বুমরাহ ২/১৪, মালিঙ্গা ৪৯/১)।
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে জয়ী।

মঙ্গলবার, ৭ মে, ২০১৯

ফণীতে ১৩ হাজার ৬৩১ কৃষক ক্ষতিগ্রস্তঃঃ কৃষি মন্ত্রী

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দেশের ৩৫ জেলায় ১৩ হাজার ৬৩১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ৩৫টি জেলায় ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান। বার্তা সংস্থা ইউএনবি ওই তথ্য জানিয়েছে।
কৃষি সম্প্রসারণের তথ্য তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের প্রায় ৩৫টি জেলায় ২০৯টি উপজেলায় বোরো ধান, ভুট্টা, সবজি, পাট ও পান ফসলের প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৪৯ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এর মধ্যে বোরো ৫৫ হাজার ৬০৯, সবজি তিন হাজার ৬৬০, ভুট্টা ৬৭৭, পাট দুই হাজার ৩৮২ও পান ৭৩৫ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে।’
তিনি জানান, ঘূর্ণিঝড়ে আক্রান্ত জেলাগুলো হচ্ছে—নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পুর্নবাসন কর্মসূচির আওতায় বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি নেওয়া হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পূর্বকালী, চলাকালীন ও আঘাত হানার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

রবিবার, ৫ মে, ২০১৯

যে ভাবে জানা যাবে এস এস সি এর ফলাফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। মাদরাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।



এছাড়াও কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়াও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

তবে বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না। বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সূত্রে জানা গেছে।

বিবার্তা/শারমিন

রমজানে ভালো খেজুর চিনবেন যে ভাবে

রোজাদারদের ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর। তাই রমজানে খেজুরের চাহিদা বাড়ে। ক্রেতাদের এই চাহিদাকে মাথায় রেখে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে বিক্রি করে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খেজুর।
তবে ইফতারের খেজুর না খেলেই নয়। তাই বাজার থেকে খেজুর কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে। কারণ পচা ও মেয়াদ উত্তীর্ণ খেজুর খেলে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়বে।
বাজারে অনেক ধরনের খেজুর আছে। বেশিরভাগ ক্রেতারা রমজানের এ সময় খেজুর কেনেন। নিয়মিত খেজুর না কেনায় আসল পণ্য চিনতে চেনা যায় না। ফলে কিছু দোকানি নিম্নমানের খেজুরকে ভালোমানের বলে বিক্রি করেন। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খেজুর তো বাজারে রয়েছেই।
গত ২৯ এপ্রিল (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আদর্শ ও শাহীন কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ ঘটনায় শাহীন কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব- ১১ এর ভ্রাম্যমাণ আদালত ফতুল্লার পঞ্চবটি এলাকার অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন, সিনিয়র এএসপি জসিম উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, রোজাকে কেন্দ্র করে এসব খেজুর বাজারে সরবরাহ করার জন্যই মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুটি হিমাগারে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৪১০ টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করা হয়েছে।
তবে এখন প্রশ্ন হল ভালো খেজুর কীভাবে চিনবেন?
মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর কীভাবে চিনবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, বাজারে অনেক ধরনের খেজুর রয়েছে। ভালো খেজুর চেনার কিছু উপায় রয়েছে। প্যাক করা খেজুর কেনা সবচেয়ে ভালো। এই খেজুরগুলোর প্যাকেটে সাধারণত মেয়াদ লেখা থাকে। এছাড়া খোলা খেজুর কিনতে হলে খেয়াল রাখতে হবে খেজুরে যেন পচা গন্ধ, পোকা ধরা, বেশি কালছে, বেশি শুকিয়ে যাওয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, খেজুর সাধারণত দেড় বছর পর্যন্ত ভালো থাকে। তবে খেজুর ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ফ্রিজের নরমালে রাখা। ফ্রিজের নরমাল তাপমাত্রা খেজুর ভালো রাখে।
তিনি আরো বলেন, খেজুরসহ বিভিন্ন ভেজাল পণ্য যে বাজারে বিক্রি হতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে আমরা কায়েকদফা অভিযান চালিয়েছি। বাজারে যে কোনো ধরনের ভেজাল খেজুর না থাকে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

আসছে নতুন ফেইসবুক

এফবি৫ নামে রিডিজাইন করা ফেসবুক অ্যাপ বদলে দিবে ফেসবুকের পুরনো ডিজাইন। ক্যালিফোর্নিয়ায় এফ৮ ডেভেলপার কনফারেন্সে ফেসবুক অ্যাপের নতুন ডিজাইন প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। দু’দিনের এ সম্মেলন শুরু হয় মঙ্গলবার।
নতুন ইন্টারফেসে ফেসবুকের একদম ওপরে থাকা নীল ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। বৃত্তাকার ফেসবুকের লোগোটি রাখা হয়েছে বাম পাশে। এতে ফেসবুকে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে। নতুন ডিজাইনে গ্রুপ ফিচারটি দেয়া হয়েছে নিউজ ফিডের একদম ওপরে। এতে সহজেই বিভিন্ন ফেসবুক গ্রুপ খুঁজে পাওয়া যাবে। জাকারবার্গের মতে, ব্যবহারকারীরা অনেক সময় পাবলিকলি পোস্ট করতে সংকোচ করে।
অনেক ক্ষেত্রে প্রাইভেট গ্রুপগুলোতে তারা তাদের মনের কথা জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। গ্রুপগুলোর প্রাধান্য এখন বেড়েছে। চাইলে গ্রুপগুলোতে দেয়া পোস্ট এখন থেকে নিজের প্রোফাইলেও শেয়ার করা যাবে বলেও জানান তিনি। গত ৫ বছরে ফেসবুকের ইন্টারফেসে এত বড় পরিবর্তন আর আসেনি।
এ নিয়ে এফ৮ এর মঞ্চে জাকারবার্গ বলেন, বর্তমানে প্রাইভেসি রক্ষায় আমাদের ভাবমূর্তি উজ্জ্বল নয়। যেভাবে আমরা কোম্পানিটি এখন চালাচ্ছি তা বদলাতে হবে।

শনিবার, ৪ মে, ২০১৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ১০ মে থেকে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।


আগামী ১৭ মে থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেইন।

তিনি বলেন, ‘‘আমরা এর আগে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী ১০ মে থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। কিন্তু ওএমআর শিট শতভাগ নির্ভুল রাখতে আরো কিছু দিন সময় প্রয়োজন। কারণ বুয়েটকে দিয়ে ওএমআর শিট চেক করিয়ে শতভাগ নির্ভুল রাখার প্রক্রিয়া চলছে।’’

পরীক্ষা সঠিক সময়ের মধ্যেই শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা এই পরীক্ষা ৫ ধাপে নিতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু পরীক্ষার তারিখ এক সপ্তাহে পেছাচ্ছে, সেই কারণে পরীক্ষা ৪ ধাপে নেওয়া হবে। ফলে সঠিক সময়ের মধ্যে শেষ করা হবে।’’

প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

‘হায়েনায় ছাড়ে না, আমিও ছাড়ি না’

  ব্যথা ভুলিয়ে রাখতে সাইফকে মুঠোফোনে ভিডিও দেখাচ্ছেন মা-বাবাছবি: মানসুরা হোসাইন হাসপাতালের বিছানায় দুই বছর তিন মাস বয়সী সাইফের বাঁ হাতে ক্যা...